আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের হাত নেই: পূজা চেরি

যুক্তরাষ্ট্রে শাকিব খানের নাগরিকত্ব পাওয়ার পর খবর রটে নায়িকা পূজা চেরীও সেই দেশে যাচ্ছেন।এ নিয়ে মুখরোচক গল্পও শোনা যায়। শাকিবের সঙ্গে নাম জড়িয়ে পূজাকে নিয়ে চলে নানা গুঞ্জনও!

অন্তর্জালে অনেকেই মন্তব্য করছেন, পূজার আমেরিকা যাত্রার পেছনে রয়েছে শাকিবের হাত! তবে পূজা চেরী এমন অভিযোগ নাকচ করে স্পষ্ট জানালেন, তার যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই। যেহেতু তিনি একজন শিল্পী সেই হিসেবে ভিসা পেয়েছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযোজক মিজানুর রহমান মিজান যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছেন পূজাকে। একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মূলত এই প্রযোজকের সার্বিক তত্ত্বাবধানে পূজা চেরী ও তার মা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। এই সিনেমার প্রচারণায় গিয়ে গণমাধ্যমকে পূজা বলেন, ‘যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন।’

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভিসা পান পূজা। চলতি মাসে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এ মাসে যাচ্ছেন না বলে জানা গেছে। শোনা যাচ্ছে নভেম্বরে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন ‘পোড়ামন ২’ তারকা। সঙ্গে থাকবেন তার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *