Home বিনোদন প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, তাকে নিয়ে তো কথা হচ্ছে না: শাকিব

প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, তাকে নিয়ে তো কথা হচ্ছে না: শাকিব

0
83

নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে আলোচনা-সমালোচনার তুঙ্গে আছেন ঢালিউড নায়ক শাকিব খান।

সেই সাথে আলোচনা হচ্ছে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়, নায়িকা পূজার চেরিকে নিয়েও। এসব বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমের কাছে মুখ খুলেন শাকিব।

সেসময় তিনি বলেন, সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কী কিছু থাকতে নেই? দেখুন হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি তাহলে বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।’

শাকিব আরও বলেন, ‘প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধু রূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মিরজাফর। এই মিরজাফরদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

আপনার গোপন বিয়ে নিয়ে কথা হচ্ছে চারদিকে। এ বিষয়ে কী বলবেন। শাকিব খান বলেন, যখন থেকে আমার সিনেমা দর্শকরা গ্রহণ করা শুরু করেছে তখন থেকেই আমার অভিনীত প্রতিটি সিনেমার নায়িকাদের সঙ্গে অনেকেই অহেতুক প্রেমের কথা ছড়িয়েছে। সবকিছু তো আর সত্য না। আমাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারলে অনেকেই আনন্দিত হোন। আমার কোনো কিছু গোপন রাখিনি, সবই জানিয়েছি সময়মতো।

তিনি বলেন, মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, বলবে জানি। কিছু মানুষকে বিশ্বাস করে কাছে রেখেছিলাম, তারা আমার নামে বিভিন্নভাবে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। এসব মিথ্যা কখনো টিকেনি, টিকবেও না। কারণ মিথ্যা বেশিদিন স্থায়ী হয় না। আর মিথ্যাবাদীদের অবস্থা খুব ভয়াবহ হয়, ইতিহাস সেটা বলে। যা সত্য সেটা আমি স্বীকার করেছি সবসময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here