শাকিব-বুবলী সম্পর্কের নতুন মোড়

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে তাদের ব্যক্তিজীবন নিয়ে। আর এটি যেন দেশের মানুষের কাছে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

২০১৬ সালে বসগিরি দিয়ে শুরু এর পরই শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন থাকলেও এ বিষয়ে মুখ খুলেননি দুজনের কেউ। গেল ২৭ সেপ্টেম্বর বুবলীর ‘বেবি বাম্প’র ছবি প্রকাশের পর ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর।

সবশেষ ৩ অক্টোবর জানা যায় তাদের বিয়ে ও সন্তান জন্মের তারিখ। এরই মাঝে ১ অক্টোবর রোমান্টিক গানে রোমান্স না করে শুটিং সারলেও বুবলীকে ভাবী ডাকতে শুরু করেছেন শাকিবের কাছের লোকজন। যা নতুন কোনও সম্পর্কের আভাস দেয় বৈ কি?

যদিও শাকিব খানের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বুবলীকে, তারপরও সন্তানের অধিকার প্রতিষ্ঠায় অনড় বুবলী। নিয়মিত সামাজিক যগাযোগ মাধ্যমে ছবি প্রকাশই যার প্রমাণ।

যদিও গুঞ্জন উঠেছিল বিচ্ছেদের তবে আপাতত সেদিকে হাঁটছেন না শাকিব-বুবলী দম্পতি। তবে প্রশ্ন থেকেই যায় শাকিব খানের নীরবতায়। জয়ের মতো বীরও কি তাহলে বেড়ে উঠবে মায়ের কাছেই, নাকি দিন শেষে সুখী পরিবার হয়ে কাটবে বাকী জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *