Home আলোচিত আমি কখনোই নায়িকা হয়ে বেঁচে থাকতে চাই না: পূজা চেরি

আমি কখনোই নায়িকা হয়ে বেঁচে থাকতে চাই না: পূজা চেরি

0
246

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও উঠতি নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে গেলেন সমালোচকরা। এতে যেন কিছুটা ত্যক্ত-বিরক্তই হলেন পূজা। ফেসবুক থেকে মুছে দিলেন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্ট।

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেন তিনি। কিছুটা অভিমান ও ক্ষোভ মিশ্রিত সুরে এই নায়িকা জানান, যা রটেছে সবই গুঞ্জন।

এবার আরও একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পূজা চেরি। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নায়িকা।

ঢালিউডের সর্বকনিষ্ঠ নায়িকা আপনি। পড়াশোনা আর অভিনয় দু’টি একসাথে চলছে আপনার, সমস্যা হচ্ছে না? জানতে চাইলে পূজা বলেন, দুটোর প্রতি সমান ভালোবাসা থাকলে কোনো সমস্যা হয় না। তবে পড়াশোনার চেয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা বেশি। আমি কখনোই নায়িকা হয়ে বেঁচে থাকতে চাই না। চাই একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে দর্শকদের মধ্যে বেঁচে থাকতে। সেই ছোটবেলা থেকেই তো শিখছি। আরো শিখতে চাই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই যাব। দর্শকদের ভালোবাসা আর সমর্থন পেলে আমিও একজন সবার প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারব বলে আমি বিশ্বাস করি।

আপনার বয়সের তুলনায় কাজগুলো বেশ বড় বড়, এটি কীভাবে করলেন? পূজা চেরি বলেন, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন ছোটদের একটি ফ্যাশন শোতে আমাকে দেখে এক নির্মাতার পছন্দ হয়। তখনই তার সাথে কাজ করার সুযোগ আসে। আমি অনেক ছোট ছিলাম। কাকে পরিচালক বা কাকে প্রযোজক বলে জানতাম না। আমাকে অভিনয় করতে বলা হতো, আমি করতাম। ভয় কাজ করত। যদি না পারি। যদি আমাকে কেউ ধমক দেয়। এ ধরনের একটি ভয় কাজ করত। তবে সবসময় আমার পাশে আম্মু থাকত বলে ভয় বেশিক্ষণ থাকত না। তাই অনেক বড় বড় প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি।

ব্যক্তিগত বিষয়েও কথা বলেছেন পূজা। শাকিবে সঙ্গে প্রেম প্রসঙ্গ গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন? তিনি বলেন, অবশ্যই গুঞ্জন। আর এই গুঞ্জন নতুন নয়। এর আগে শুনেছি, সিয়ামের সাথে নাকি আমার প্রেম। এমনও শুনেছি, সিয়ামের বিয়ের সময় নাকি আমি ঘুমের ট্যাবলেট খেয়ে আ ত্মহ ত্যা করার চেষ্টা করেছি। কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব। এখন আমার ক্যারিয়ার শুরু। এখন প্রেম বা বিয়ে করার প্রশ্নই আসে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here