এবার মুখ খুললেন সামিরা খান মাহি

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢালিউড তারকা শাকিব খান ঘোষণা দিয়েছেন, হালের আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নতুন সিনেমা করতে যাচ্ছেন। এই সিনেমায় শাকিবের নায়িকা কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা, গুঞ্জন।

কয়েকজনের নাম উঠে আসছে চর্চায়। এরমধ্যে অন্যতম তানজিন তিশা ও সামিরা খান মাহি। তিশা ইতোমধ্যে বিষয়টিকে স্পষ্ট ভাষায় ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। বাকি রইলেন মাহি। তার কী বক্তব্য?

অবশেষে মুখ খুললেন মাহি নিজেও। বললেন, না না, আমার সঙ্গে এটার ব্যাপারে কোনও কথা হয়নি। বরং অন্য একজন নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, সম্প্রতি তিনি সিনেমা বানিয়েছেন। তবে তার নাম বলতে চাচ্ছি না।

তিনি বলেন, এখন আমি কক্সবাজারে আছি, ঢাকায় ফিরে তার সঙ্গে বসার কথা রয়েছে। তবে এক্ষেত্রেও গল্পের ওপর সবকিছু নির্ভর করছে। আমি গল্প এবং আমার চরিত্রের ওপর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই।

সিনেমায় আসা নিয়ে মাহির ভাবনা পাকা; তাহলে কোন ধরনের প্রজেক্টে আগ্রহী তিনি? তার উত্তর, ‘একটু ভিন্ন ধাঁচের, অফট্র্যাকের সিনেমা হলে ভালো। প্রথম দিক থেকে আমি এ ধরনের কাজই করতে চেয়েছি। কিন্তু গল্প যদি আমাকে ছুঁতে পারে, তাহলে কমার্শিয়াল সিনেমাও করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *