আমার শুধু বুক ভরা ভালবাসা লাগবো: মাহি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমা মুক্তির অপেক্ষায় এখন। আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে টাইটেল গান প্রকাশ হয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সুখবর দেন ‘অগ্নি’ খ্যাত নায়িকা। মা হতে যাওয়ার খবর জানান তিনি। সেই সময় এই অভিনেত্রী ফেসবুকে জানান, “আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

মা হওয়ার খবরে ইন্ডাস্ট্রির তারকারা শুভেচ্ছা জানান মাহিকে। অভিনেত্রী বিষয়টি নিয়ে পরবর্তীতে উচ্ছ্বাস ও অনুভূতিও প্রকাশ করেন গণমাধ্যমে।

এদিকে মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয়ে নানান পোস্ট দেন। কখনো সেটা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ-উচ্ছ্বাস, কখনো আবার তৈরি হয় কৌতূহল ও প্রশ্ন।

বুধবার (০৫ অক্টোবর) সকালে পরপর দুইটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, ১২টা বছর আপনার চোখের পানি দেইখা কাটাইটে পারুমনা, একটু হাসেন। সঙ্গে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।

এর ৪০ মিনিট পর আরেকটি স্ট্যাটাসে মাহি বলেন, আমার শুধু বুক ভরা ভালবাসা আর অনেকখানি সন্মান লাগবো। পৃথিবীর আর সমস্ত কিছু আমার কাছে তুচ্ছ। শেষে একেছেন ভালোবাসার চিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *