শাকিবের বিয়ের কাবিননামা দেখতে চায় না কেন: ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনব বুবলীকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নানা মাধ্যমে। গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই চর্চা শুরু হয় তাদের নিয়ে। আর ৩০ সেপ্টেম্বর সোশ্যালে শাকিব-বুবলীর পৃথক স্ট্যাটাসে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকাও কথা বলেন শাকিব-বুবলী প্রসঙ্গে।

সম্প্রতি শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুলেছেন ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এ তারকার মতে, শাকিবের একাধিক বিয়েতে সমস্যা নেই। কিন্তু সত্যি তিনি বিয়ে করেছেন কি না তার কাবিননামা যাচাই করা উচিত। এ নিয়ে আর লোক না হাসিয়ে একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই অভিনেতা।

বুবলীর সঙ্গেও নাকি শাকিবের ছাড়াছাড়ি হয়ে গেছে। এমন গুঞ্জন চলছে। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এক পর্যায়ে এ আহ্বান জানান এই অভিনেতা।

‘কঠিন বাস্তব’ সিনেমার এই অভিনেতা বলেন, ‘ওই যে কে যেন বলল শুনলাম, এক হুজুরকে ধরল, কি নাম আমি জানি না। উনারে জিজ্ঞেস করা হলো, আপনি যে বিয়ে করেছেন সার্টিফিকেট (কাবিননামা) কই। হুজুর দেখাইতে পারল না। এরপর হুজুরকে কী করল! তো আমি বলি ওর (শাকিব) কাবিননামাটা চায় না কেন? অপু বিশ্বাস, বুবলী আর কে কে বিয়ে করেছে, সেসব কাবিননামা যোগাড় করলেই তো হয়। এসব নিয়ে মাখামাখি না করে (সুন্দর) পরিবেশটা সৃষ্টি করাটা ভালো মনে করি।’

শাকিবের উদ্দেশ্যে ডিপজল বলেন, ‘ছাড়াছাড়ির কথা আমি বলব না। যেহেতু বিয়ে করেছ, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ কর, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।’

শাকিব-বুবলী প্রসঙ্গর রেস ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় হালের চিত্রনায়িকা পূজা চেরি। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু বলার নেই। তিনি মনে করেন শাকিব থিক্কারজনক কাজ করছেন। এ থেকে তার বিরত থাকা উচিত। যা তামাশা দেখছি তা ঠিক না। বাচ্চা হলে বিদায় করে দিচ্ছে। বাংলাদেশের আইন অনেক শক্ত। একটু নাড়া দিলেই সব ঠিক হয়ে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *