Home বিনোদন শাকিবের সঙ্গে প্রেম করতে কেউ দেখেছেন কি, প্রশ্ন পূজা চেরির

শাকিবের সঙ্গে প্রেম করতে কেউ দেখেছেন কি, প্রশ্ন পূজা চেরির

0
94

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও উঠতি নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া। এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে গেলেন সমালোচকরা। এতে যেন কিছুটা ত্যক্ত-বিরক্তই হলেন পূজা। ফেসবুক থেকে মুছে দিলেন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পোস্ট।

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তিনি। কিছুটা অভিমান ও ক্ষোভ মিশ্রিত সুরে গণমাধ্যমকে এই নায়িকা জানান, এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে।

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’

পূজা চেরি বলেন, আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এটা কেমন না? এখন আর কী করব, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। খারাপ লাগছে, যেটি না (করেছি), তার দায়ভার, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।’

সত্যিই যদি কোনো সম্পর্ক না থাকে তবে কে রটাচ্ছে এসব? কেন রটাচ্ছে? পূজার ভাষ্যে, ‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’

আপাতত পূজা নিয়েই ব্যস্ত আছেন নায়িকা। ছোটবেলায় পূজার সময়টাতে দেশের বাড়ি খুলনা গেলেও এখন পূজাতে ঢাকাতেই থাকেন বলে জানান পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here