Home আলোচিত জমকালো আয়োজনে বিয়ে করলেন আসিফের ছেলে

জমকালো আয়োজনে বিয়ে করলেন আসিফের ছেলে

0
193

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিয়ে করলেন। পাত্রী ইসমত শেহরীন ঈশিতা। আজ সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে বিয়ের জমকালো আয়োজন হয়ে গেল।

সেখানে বর-কনের দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন। রণকে ভালোবাসা দিতে এসেছিলেন নানা অঙ্গনের অনেক প্রিয়মুখ। ছিলেন অনেক গণমাধ্যমকর্মীও।

এর আগে রোববার (২ অক্টোবর) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। তার আগে গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

ফেসবুকে আসিফ লেখেন, ‘মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ। আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।’

আসিফ জানান, ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকেই চিনি। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে ওকে পুত্রবধূ করার বাসনা ছিল। যাক অবশেষে সে বাসনা পূরণ হলো। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। ঈশিতাকে পুত্রবধূ হিসেবে পেয়ে শ্বশুররুপে আবারও কন্যা সন্তানের বাবা হলাম। সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌ’মা ঈশিতার জন্য। পড়াশোনার পাশাপাশি বর্তমানে ওরা দুজনই চাকরি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here