Home আলোচিত ছেলের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে থাকি: পরীমণি

ছেলের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে থাকি: পরীমণি

0
206

প্রায় দুইমাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়েই আপাতত নিজের ব্যস্ততার রাজ্য সাজিয়েছেন পরী।

মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। ছেলেকে নিয়ে নিজের অনুভূতিগুলো মাঝে মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বন্ধু-শুভাকাঙক্ষীদের মনেও।

সোমবার (৩ অক্টোবর) ভোরে ফেসবুকে এক স্ট্যাটাসে পরী জানালেন ছেলে রাজ্য না ঘুমালে তিনিও ঘুমাতে পারেন না। ছেলে ঘুমালে চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি।

পরীর ভাষায়, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।’

পরীমণির অনেক বন্ধু-শুভাকাঙক্ষীও ওই পোস্টে কমেন্ট করে তার এই অনুভূতির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন, ভালোবাসা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছেলের ছবি প্রকাশ করেন পরী। সম্প্রতি রাজ্যকে নিয়ে কাশবনে ঘুরে এসেছেন তিনি। সেই মুহূর্তটি লেন্সবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘শান্তি’।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের মা হন পরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here