ঢাকাই চলচ্চিত্রের এখন টক অব দ্য টাউন হলো শাকিব-বুবলীর সন্তান। সম্প্রতি এ তথ্য সামনে আসতেই ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন তারকার মন্তব্য সামনে এসেছে। এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিন জনকেই সেটেল করে দিক শাকিব। নাহলে শাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।
শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছাড়াও নাম জড়িয়েছে নায়িকা রাত্রিরও। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা।
এ প্রসঙ্গে অভিনেতা ডিপজল বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকেই শেলটার দেয়া উচিত। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়।
অপু-বুবলী ছাড়া অন্যজন কে? অভিনেতা বলেন, এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি শাকিবের প্রথম স্ত্রী। অনেক বছর ধরে এমনই শুনে আসছি। দু-একবার এফডিসিতে আমার চোখে পড়েছে। তবে বড় কাজ করেনি ও (রাত্রি)। এক্সট্রা শিল্পী হিসেবেই সবাই চিনে-জানে।
রাত্রি-শাকিবকে ঘিরে এর আগেও অনেক কথা হয়েছে জানিয়ে ডিপজল বলেন, মেয়েটা (রাত্রি) অনেক গরিব। যদি ওকে (রাত্রি) আউট করে দিতে চায়, তাহলে ব্যাপারটার দ্রুত সুরাহা করে নেয়াই ভালো। ওকে (রাত্রি) একটা ব্যবস্থা করে দেয়া উচিত। রাত্রির ছেলে ওর (শাকিব) রক্তের হয়ে থাকলে অবশ্যই একটা কিছু করে দেয়া উচিত।
যোগ করে তিনি বলেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়া ঠিক হবে না। ডিএনএ পরীক্ষা করলেই পেয়ে যাবে কার বাচ্চা। সব মেনে নিলো এই মেয়েটা দোষ করল কী? বাচ্চা কী আকাশ ফেটে বের হয়েছে? আমি মনে করি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তিনজনকেই সেটআপ করে দিক। তারপর ওর মতো ও (শাকিব) চলুক।
বর্তমান চলচ্চিত্রের কথা উল্লেখ করে ডিপজল বলেন, সিনেমা এমনিতেই মুখ থুবড়ে পড়েছে ওদের জন্য। আরও পড়ছে। আমি মনে করি শাকিব আমার ঘরের তৈরি। আমরা একসঙ্গে অসংখ্য কাজ করেছি। আমার মনে হয় বাজে লাইন, বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকেই ফ্ল্যাট দিয়ে সুন্দর পরিবেশে রাখা উচিত। তা না হলে শাকিবই এই দেশ থেকে চলে যাক। ছেড়ে দেওয়ার চিন্তা করলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। তাদের পরিবার আছে। একটা বাচ্চা পালা বিশাল ব্যাপার। হাতি আর বাচ্চা পালা সমান কথা।
