গোপালপুরে জুয়ার উপকরণসহ ৪ জুয়াড়ি আটক

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই গ্রামের আরিফুল ইসলাম (২৫), মমিনুল ইসলাম, (২৮), সুমন (৩২) ও আইয়ুব আলী (৪৫)।

এস আই শফিকুল ইসলাম জানায়, রাত্রিকালীন জরুরী ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামজীবনপুর গ্রামের আ. হালিমের দোকানের পিছনে ধান ভাঙ্গার মিলের ভিতর জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ১৮৬৭ সালের জুয়া আইনে জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়াসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে গোপালপুর থানা পুলিশ তৎপর রয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *