ফেসবুক থেকে পোস্ট মুছে ফেললেন পূজা চেরি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে গলুই সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্য। আর এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শাকিবের সঙ্গে পূজার প্রেম কি না?

শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস নিয়ে চলচ্চিত্রপাড়া যখন উত্তপ্ত তখন নতুনভাবে নিজেকে আলোচনায় আনলেন পূজা চেরি। এবার পূজা চেরি নিজেই জানালেন ভিসা পেয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভিসার ছবি তুলে ফেসবুকে দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘লিখেছেন ফাইনালি এটা পেলাম।’

যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে আসতে থাকে তার সঙ্গে শাকিব খানকে জড়িয়ে একের পর এক মন্তব্য। অতঃপর এক ঘন্টা যেতে না যেতেই সেই পোস্ট মুছে ফেলেছেন পূজা। নায়িকার পেজে এখন আর সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, পূজা চেরির যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার প্রসঙ্গটি বর্তমানে বেশ চর্চিত। সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান প্রকাশ্যে আসতেই পূজা চেরি ও শাকিব খানের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। শাকিব খানের সাথেই একটি ছবির শ্যুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন পূজা। এখানেই সমস্ত জল্পনার সূত্রপাত।

তবে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের এখনো কোনো সত্যতা মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *