Home বিনোদন শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন নায়িকা মাহি

শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন নায়িকা মাহি

0
136

বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক দিন থেকেই। অবশেষে বিষয়টি সামনে এসেছে। মা-বাবা হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্র নায়িকা শবনম বুবলী। তাদের ছেলে সন্তানের বয়স আড়াই বছর। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান বুবলী।

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

এদিকে শাকিব-বুবলীর মধ্যকার বিষয়টি নিয়ে সোশ্যালে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ। তাদের মধ্যে কেউ বিষয়টি নেতিবাচক দেখছেন, আবার কেউ ইতিবাচক হিসেবে দেখছেন।

এ বিষয়ে ঢাকাই ছবির আরেক নায়িকা মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে বলেন, স্বামী–স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে বনিবনা হয় না বা হচ্ছে না, সেটা কারও কাছে শেয়ার না করলে বিষয়টি তাঁরা ছাড়া পৃথিবীর কেউই বলতে পারেন না। এই যে বাচ্চাটার বয়স আড়াই বছর, এত দিন পর খবরটি প্রকাশিত হলো, কেন এত দেরি হলো, তাঁরা দুজন ছাড়া হয়তো কেউই জানেন না।

মাহি বলেন, ‘জন্মের পর থেকে বাচ্চার প্রতিটি দিন খুবই গুরুত্বপূর্ণ। এই আড়াই বছর বাচ্চাটার জীবন আরও সুন্দর হতে পারত। এই আড়াই বছর অনেক কিছুরই মেমোরিজ পেল না বাচ্চাটা। যখন থেকেই হোক, যত দেরি করেই হোক, শেষ পর্যন্ত বিষয়টি সবার সামনে এসেছে। তাঁদের তিনজনের জন্য শুভকামনা। তাঁদের জীবনটা সুন্দর হোক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here