Home আলোচিত বুবলীর বাচ্চা নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন ঝন্টু

বুবলীর বাচ্চা নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন ঝন্টু

0
84

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীর মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই ইউটিউবারের ওপরে ক্ষেপে গেলেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

কদিন ধরেই বুবলীর মা হওয়ার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের মিডিয়া তোলপাড় চলছে। আর এই টিউবাররা দেলোয়ার জাহান ঝন্টুর কাছে গিয়ে বিতর্কিত উত্তর জানতে চাইছিলেন। দেলোয়ার জাহান ঝন্টুর উত্তপ্ত কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।

এই সুযোগটাই কাজে লাগাতে চাইছিলেন কতিপয় ইউটিউবার। কিন্তু এবার ঝন্টু সে পথে হাঁটেননি। রীতিমতো ক্ষেপে গিয়েছেন।

বুবলীর সন্তান প্রসঙ্গে প্রশ্ন করতেই এই বর্ষীয়াণ নির্মাতা ক্ষেপে গিয়ে বলেন, বুবলির পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন। তুমি কি ওকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করব-এটা? তোমার এত মাথাব্যথা কেন, কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও?

তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘বুবলির পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, তাকে (বুবলিকে) কি তুমি লালন-পালন করে বড় করেছ, নাকি তুমি তোমার শ্রম-মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কনডেম করছ? দর্শকেরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব। ’

উত্তপ্ত বাক্যে ঝন্টু বলেন, দর্শক নায়ক-নায়িকাদের স্বপ্নের মানুষ বলে মনে করে। এসব মনে করে বলে তারা নায়ক-নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। এ স্ক্যান্ডালগুলি ছড়িয়ে পড়লে ওদের ইমেজের ক্ষতি হয়। ইমেজের ক্ষতি হলে দর্শক আর সিনেমা হলে যেতে চায় না। এ জন্য ওরা (নায়ক-নায়িকা) এগুলোকে গোপন করতে চায়। ওদের অ্যাঙ্গেল থেকে এটা ঠিক আছে।

উল্লেখ্য, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্তানের ছবি প্রকাশ করে গত কয়েকদিনের গুঞ্জনের লাগাম টেনেছেন শাকিব খান ও শবনম বুবলী। দুজনেই স্বীকার করেছেন তাদের সন্তানের কথা।

বুবলীর মাধ্যমে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিকভাবে শাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন।

এর আগে বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।

তবে পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here