Home আলোচিত বিচ্ছেদ হয়নি, শাকিব-বুবলীকে নিয়ে জানা গেল নতুন খবর

বিচ্ছেদ হয়নি, শাকিব-বুবলীকে নিয়ে জানা গেল নতুন খবর

0
143

আজ শুক্রবার সন্তানের ছবি প্রকাশ করে গত কয়েকদিনের গুঞ্জনের লাগাম টেনেছেন শাকিব খান ও শবনম বুবলী। দুজনেই স্বীকার করেছেন তাদের সন্তানের কথা।

বুবলীর মাধ্যমে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিকভাবে শাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন। এরপর পরই শাকিব খান ও বুবলীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়।

একাধিক গণমাধ্যমে বিচ্ছেদের সংবাদও প্রকাশিত হয়। তবে এবার একটি সূত্রে জানা গেল, শাকিব খান ও বুবলী এখনও স্বামী-স্ত্রী। তাদের মধ্যে হয়নি বিচ্ছেদ বা ডিভোর্স।

বুবলীর পারিবারিক সূত্র আরো জানায়, তারা তাদের সন্তান ও পরিবার নিয়ে ভালোই আছেন।

সূত্র জানায়, ‘বুবলী ও শাকিবের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ছবি প্রকাশ করে না। অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলবেন বুবলী। তবে শতভাগ নিশ্চিত তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি।’

২০২০ সালের ২১ মার্চ আমেরিকার একটি হাসপাতালে ছেলের জন্ম দেন শবনম বুবলী। দীর্ঘদিন গোপন রাখার পর শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বুবলী। তার তিনদিন পর শুক্রবার সকালে প্রকাশ করলেন ছেলের ছবি ও নাম।

বুবলীর পোস্টের ২০ মিনিট পর নিজের ফেসবুকে ছেলের কথা স্বীকার করেন শাকিব খান। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।

তবে পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here