ভাই পেল আব্রাম খান জয়

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় এবার ভাই পেলেন। আজ শাকিব খান ও শবনম বুবলী তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাত বছরের পা দেন শাকিবপুত্র আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম তার।

অন্যদিকে জয়ের ছোট ভাই শেহজাদের বয়স ২ বছর ৬ মাস ৯ দিন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতাল তার জন্ম হয়।

অভিনয়ের সূত্র ধরেই একে অপরের প্রেমে পড়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। কিন্তু ২০১৭ সালে অপু বিশ্বাস তার ছয় মাসের ছেলে জয়কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে প্রথম এ বিষয়টি জনসম্মুখে আনেন। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা।

পরে একই বছরের ২২ নভেম্বর বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন শাকিব খান। তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয় ২০১৮ সালের ১২ মার্চ।

এরপর বিভিন্ন সময়ে ছেলের সঙ্গে দেখা করা এবং ব্যক্তিগত জীবনের নানান ইস্যু নিয়ে আলোচনায় আসতে দেখা যায় এই দম্পতিকে।

অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রথম গণমাধ্যমে উঠে আসে শবনম বুবলী ও শাকিব খানের বিষয়টি। সেদিন নিজ ফেসবুক ওয়ালে ‘বেবি বাম্প’ -এর ছবি শেয়ার করেন অভিনেত্রী।

এরপর একইদিন সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

পরে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ হয়।

ফেসবুকে বুবলী লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

পরে শাকিব খান ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *