Home আলোচিত আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি: শাকিব খান

আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি: শাকিব খান

0
106

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় সন্তানের কথা স্বীকার করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তানের বাবা তিনি।

শুক্রবার বেলা ১২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে শাকিব জানিয়েছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শাকিব বলেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

এর আগে ঠিক একই সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তানের কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন বুবলী।

এর আগে জন্মের দীর্ঘ আড়াই বছর পর বীরের কথা কৌশলে জানান দেন বুবলী। শাকিব খানের বড় পুত্র জয়ের জন্মদিনে (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী তার বেবিবাম্পের ছবি পোস্ট করে ছোট খানের খবরটা জানান তিনি।

একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান, ‘আমি মুসলিম। সব কিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে।’

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা।

বুবলীর বীরের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here