Home বিনোদন আমার সন্তানের বাবা শাকিব খান: বুবলী

আমার সন্তানের বাবা শাকিব খান: বুবলী

0
120

বেবি বাম্পের ছবি প্রকাশের পর আলোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলী। সবাই কৌতূহলী ছিলেন কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা?

সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান। অবশেষে বিষয়টি জানালেন নায়িকা নিজেই।

শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

জন্মের দীর্ঘ আড়াই বছর পর গত ২৭ সেপ্টেম্বর বীরের কথা কৌশলে জানান দেন বুবলী। শাকিব খানের বড় পুত্র জয়ের জন্মদিনে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বুবলী তার বেবিবাম্পের ছবি পোস্ট করে ছোট খানের খবরটা জানান তিনি।

একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান, ‘আমি মুসলিম। সব কিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে।’ সংবাদ সম্মেলন করে সব ঘটনা জানাবেন বলেও কথা দেন। এরপরই অনেকেই ধরে নিয়েছেন অপু বিশ্বাসের পথেই হাঁটছেন শবনম বুবলী। এর তিনদিনের মাথায় অবশেষে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বুবলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here