Home আলোচিত পূজা উদযাপনে ছেলেকে নিয়ে কলকাতা গেলেন অপু বিশ্বাস

পূজা উদযাপনে ছেলেকে নিয়ে কলকাতা গেলেন অপু বিশ্বাস

0
108

ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে বহুদিন পর এক ছাদের তলায় মুখোমুখি হন শাকিব খান ও অপু বিশ্বাস।

মঙ্গলবার জমকালো আয়োজনে জয়ের জন্মদিন পালিত হয় শাকিবের বাড়িতে। আর ছেলের জন্মদিনে সাবেক স্বামীর বাসায় পা রাখেন নায়িকা অপু।

বিষয়টি নিয়ে এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের কৌতূহলের সীমা নেই। কারণ ২০১৭ সালে বিচ্ছেদের পর ছেলের এবারের জন্মদিনে এক জায়গায় কেক কাটতে দেখা গেল ঢাকাই ছবির এ দুই তারকাকে। অবশ্য কৌতূহলকে বাড়িয়ে দেন অপু নিজেই।

শাকিবের বাসায় আয়োজিত আব্রামের কেক কাটার অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র ফেসবুক পেজে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন— ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এবার জানা গেল, বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। এসময় সাথে তার ভাই, ভাবিও ছিলেন।

যাওয়ার আগে বিমানবন্দর থেকে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘সামনে পূজা। বাবা-মায়ের জন্য পিণ্ডি দেব ওখানে। তা ছাড়া দেখলাম, বাবুর (আব্রাম) স্কুল ছুটি আছে। এ জন্য কিছুদিনের জন্য কলকাতায় যাচ্ছি।’

৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ’ ছবিটি। কিন্তু কলকাতা থেকে দেশে ফিরবেন আগামী ১২ অক্টোবর। তাই মুক্তির সময় থাকতে পারছেন না বলে জানিয়েছেন ছবির নায়িকা অপু বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here