Home বিনোদন ভালো কাজ করলেও কিছু মানুষ ঘৃণা করবে: প্রভা

ভালো কাজ করলেও কিছু মানুষ ঘৃণা করবে: প্রভা

0
183

দেশের টিভি নাটকের সবচেয়ে সুদর্শনা অভিনেত্রীদের তালিকা করলে সাদিয়া জাহান প্রভার নামটি থাকবে প্রথম দিকেই। তার রূপে যেন ঐশ্বরিক কোনো জাদু মিশে আছে। সেই জাদুতে মুগ্ধ হয়ে থাকে অনুসারীরা। অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই সেটার প্রমাণ পাওয়া যায়।

প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। এছাড়া প্রায়ই ব্যক্তি জীবন ও নিজের বিভিন্ন মতামত তুল ধরতে দেখা যায় এই অভিনেত্রীকে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের সেলফি নেয়ার একটি ছবি পোস্ট করেছেন প্রভা। হালকা বেগুনি রঙের থ্রি-পিস পরিহিত অবস্থায় দুর্দান্তরূপে দেখা দিয়েছেন তিনি।

অভিনেত্রী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “সত্য হলো এমন, কিছু মানুষ রয়েছে যারা আপনি ভালো কাজ করলেও আপনাকে ঘৃণা করবে এবং আপনি তা না করলেও আপনাকে ঘৃণা করবে তারা।”

তিনি আরও লিখেছেন, “যাই হোক না কেন, সেসব দিকে মনোযোগ দেবেন না। এই ধরনের মানুষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আপনি একা নন। মনে রাখবেন, নীচু মানুষ নিজেকে বড় করার জন্য অন্যকে নিচে ফেলে দেয়…।”

প্রভা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তারপরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এরপরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here