Home বিনোদন ছেলের জন্যই দিনরাত এতো পরিশ্রম করছি: অপু বিশ্বাস

ছেলের জন্যই দিনরাত এতো পরিশ্রম করছি: অপু বিশ্বাস

0
127

ঢালিউডের অসংখ্য ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। তবে দুজনের প্রেম-ভালোবাসার স্মৃতি হয়ে আছে একমাত্র পুত্র আব্রাম খান জয়। আজ তার জন্মদিন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়কে জন্ম দেন অপু বিশ্বাস। সেই হিসেবে আব্রাহাম খান জয় আজ ৭ বছরে পা দিয়েছে।

জন্মদিনে ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন অপু বিশ্বাস। জয়ের জন্মদিনের একটা ভিডিও দিয়ে পোস্টে লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

পরে একটি সংবাদমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘আমার সবকিছু জয়কে ঘিরে। দিনরাত এতো পরিশ্রম করছি তার পেছনের কারণ আমার সন্তান। আমি চাই অনেক ভালো মানুষ হোক। জয়ের জন্মদিন এলে আমার মাকে খুব মিস করি। কারণ জয়ের জন্মদিন এলে সবচেয়ে খুশি হতেন তিনি। জয়ও আনমনে আমার মাকে খুঁজে এটা বুঝতে পারি।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here