হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক

নজর২৪, ঢাকা- হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সঙ্গীকে আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করেছে হাইওয়ে পুলিশ।

 

শামিম হোসেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে। আটক অন্য দুজন হলেন—পার্শ্ববর্তী কামতা এলাকার রবিউল আওয়াল ও চড় খণ্ড গোলড়ার এলাকার আলমগীর হোসেন।

 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোন মাদকসেবী ও ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে শামিম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *