আমি আবার ব্যাক করেছি: আরফিন রুমি

জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। ‘আকাশে কান পেতে থাকি’, ‘বলোনা কোথায় তুমি’, ‘তুমি ছাড়া’, ‘প্রিয়তমা’ থেকে শুরু করে সর্বশেষ প্রকাশ পাওয়া ‘তুমি আর আমি’—প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। তবে অর্ধযুগেরও বেশি সময় ধরে তিনি মিডিয়ায় বাণিজ্যিক কিংবা বৃহৎ আকারের কোনো কাজের সঙ্গে যুক্ত নেই।

অনেকে মনে করেছিলেন তিনি হারিয়ে যাবেন। কিন্তু না, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় রুমির জয়জয়কার অব্যাহত। ভক্তরা এখনও উৎসাহ জোগান এই সংগীত প্রতিভাকে। তাদের মাঝেও একই প্রশ্ন— রুমি কবে আবার গানে ফিরবেন?

অন্যদিকে সাংবাদিকরা রুমির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি কোনোভাবেই ধরা দেন না। নানা বাহানায় তাদের এড়িয়ে চলেন। এ ব্যাপারে রুমির সঙ্গে বিভিন্ন গণমাধ্যম নানা সময়ে যে কথাগুলো বলেছেন, সে একই কথা ঘুরেফিরেই বলেছেন বছরের পর বছর। তার চিন্তা নতুনরা এগিয়ে যাক, ভালো কাজ করুক।

সম্পতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন আরফিন রুমি। সেখানে কথা বলেছেন ক্যারিয়াসসহ নানা বিষয়ে। গানে এত দিনের লম্বা বিরতি কেন নিয়েছিলেন, সেটিও জানিয়েছেন তিনি।

আরফিন রুমি বলেন, মিউজিক আসলে শেখার শেষ নাই। যেহেতু আমি সংগীতশিল্পীর পাশাপাশি গান লিখি ও সুর করি, সেহেতু এই সময়টাই নিজেকে একটু ঝালিয়ে নিলাম। সুর ও লেখার দিকে বেশি করে নজর দিলাম। এগুলো করতে গিয়েই একটু বিরতি নিয়েছিলাম। কাজ কম করেছি, কিন্তু গান যে কিছু প্রকাশ হয়নি তা নয়। বছরে একটা হলেও কাজ করেছি কিন্তু। ১২ মাসে ১টা কাজ-এমন করে তো কাজ হয় না। তাই অনেক ভক্ত-শ্রোতা বলে থাকে, আমি গানে নেই কেন? আগে তো বছরে ৩০-৪০টা কাজ করতাম। সেজন্য ওই সময়ের মতো ফের নিজেকে গানে নিয়মিত রাখতে আসছি। আশা করছি, নিয়মিতই গান পাবেন।

এই সময়টা কীভাবে কেটেছিল? জানতে চাইলে তিনি বলেন, আমি ধর্মচর্চায় ব্যস্ত ছিলাম। সংগীতচর্চায়ও ব্যস্ত ছিলাম। হারমোনিয়াম নিয়ে, গিটার প্র্যাকটিস, ক্লাসিক্যাল মিউজিকে নিজেকে ডেভেলপ করা। যা জানি আর যা জানি না-উভয় বিষয় নিয়েই বিশদ জানার ট্রাই করেছি। এর মাধ্যমে যদি কিছু ভালো গান ব্রেল্ড করতে পারি, তাহলে তো ভালো।

আরফিন রুমি মানেই একটা ক্রেজ ছিল। সেই আগের রুমিকে শ্রোতারা খুঁজে পাবে? তিনি বলেন, রুমি তো রুমির মতোই কাজ দেবে, তাই না? তবে এখন রুমির মতো আরও ১০ জন আসবে, এটা মেনে নিতে হবে। তবে রুমি একটা কাজ করছে-সেটা হচ্ছে পথ দেখাইছে। আমার সময় তো অনেক স্মার্ট মিউজিক হতো। আমি নিজেই শুনেছি। হাবিব ভাই, ফুয়াদ ভাই সে রকম মিউজিক করতেন। কিন্তু আমি যেই গানটি করেছি বা প্রডিউজ করেছি ফাইনালি, সেটা কিন্তু ঢোল-তবলার মিউজিক। একটু রিভারস করেছি আরকি।

সে সময় আমার মতো অনেকেই কাজ করা শুরু করল। সেটা কিন্তু খুশির খবর। যখন আপনার সম্পত্তির ওয়ারিশ হয় আপনার সন্তান, তেমনি মিউজিক ক্যারিয়ারে ওয়ারিশ হবে আপনার শিষ্যরা। এখন যারা কাজ করছে বা যারা এখনকার টপমোস্ট লেভেলে কাজ করছেন, তাদের কারও বয়সে ছোট আমি অথবা বড়-সব মিউজিশিয়ানদের গুরু হিসেবেই কাজ করেছি। পথ দেখায় দিয়েছি। ক্যারিয়ারে টাকার পেছনে কখনই ছুটিনি। এখনো ছুটতে চাই না। কাজ করলে টাকাই পেছনে পেছনে ঘুরবে, কী বলেন?

অনেকেই বলে আপনি কিছুটা প্রচারবিমুখ…আরফিন রুমি বলেন, আমি আমার কাজ করেই যাব। কেউ যদি নিউজ না করে বা আমার কথা না বলে, ভুলে যায়, তবুও আমি গানই করব। প্রায় ১৮ বছর কিন্তু হয়ে গেছে আমার মিউজিক ক্যারিয়ারের। এই দীর্ঘ ক্যারিয়ারে আমি আমার কাজটাই করে গেছি। কে মনে রাখল বা নিউজ করল কি করল না-সেটা ভেবে তো কাজ নাই!

যখন আমার সময় ছিল, তখন সাংবাদিক ভাই-বন্ধুরা অনেক সাপোর্ট দিয়েছেন। এই সময়েও অনেকে পাশে আছেন-প্রচার কিন্তু সব সময়ই হচ্ছে। আমি লাকি সর্বদা সবার সাপোর্ট পেয়েছি। এখন নতুনরা ভালো করছে-তাদের প্রচার-প্রসারেও সবাই আছে মনে করি। নিজেকে জাহির করার জন্য মিউজিক করা যাবে না। সৃষ্টিশীল বিষয়েই আমরা আছি। রুমি কই কই? রুমি নাই নাই! কিন্তু আমি আবার ব্যাক করেছি। ৩৬ বছর পার করেছি। আমাকে নেন না-ওই সময় তো এখন আর আমার নাই। মন চাইলে এখন কাজ করব। না হলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *