Home ফিচার মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

0
95

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বোদা উপজেলার মারেয়া আউলিয়া-বদ্বেশ্বরী ঘাটে করতোয়া নদীতে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়ার নৌকার যাত্রীরা মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ‍ডুবে যায়। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাত ৭টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here