Home বিনোদন ফেসবুকে ছবি দিয়ে সুখবর জানালেন ফারুকী

ফেসবুকে ছবি দিয়ে সুখবর জানালেন ফারুকী

0
151

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সিনেমার নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন তিনি।

একটি ভিডিও ও ৩টি ছবি শেয়ার করে এই নির্মাতা লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

জানা যায়, এবারের উৎসবে স্বাধীনধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে সিনেমাগুলো।

একই উৎসবে দেখানো হবে ফারুকী নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। শনিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠেছে । ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ সিনেমাটি। উৎসবের পর্দা নামবে রোববার (২৫ সেপ্টেম্বর)। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here