Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

কালিয়াকৈরে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

0
141

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করে অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, উপজেলার চাপাইর গ্রামের পলাশ (২৫) ভাড়ায় এনে একটি মিশুক অটোরিকশা চালাচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা সদরের সাহেব বাজার এলাকা থেকে যাত্রী বেসে ৩ চোর পলাশের অটোরিকশায় টিএনটি এলাকায় যেতে চায়। পলাশ তাদের নিয়ে টিএনটি এলাকায় গেলে সেখান থেকে আবার বলিয়াদি যায়। এভাবে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে পরে সুযোগ বুঝে পলাশকে তারা নেশা মিশ্রিত জুস পান করালে সে অচেতন হয়ে পরে।

শেওড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পলাশকে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পলাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় পলাশের বড়ভাই জীবন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশের এসআই জামিনুর রহমান অভিযান চালিয়ে আশিক নগর পার্ক এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

এ ঘটনায় আনোয়ার (২৩) ও হাসান (২২) নামক দুই চোরকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here