Home বিনোদন হাফেজ তাকরীমকে নিয়ে গর্বিত চিত্রনায়ক জায়েদ খান

হাফেজ তাকরীমকে নিয়ে গর্বিত চিত্রনায়ক জায়েদ খান

0
105

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীম। ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বয়সী এই কিশোর। তার এমন অর্জনে অভিবাদন জানাচ্ছেন দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মেতেছে তাকরীম বন্দনায়।

এবার হাফেজ তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও। নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে হাফেজ তাকরীমের ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন। আমরা গর্বিত!’

এর আগে ক্রীড়া ও বিনোদন অঙ্গনের অনেকেই হাফেজ তাকরীমকে অভিবাদন জানিয়েছেন।

প্রসঙ্গত, সৌদির বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এবার ৪২তম প্রতিযোগিতা ছিল। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেয়। এতে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ তাকরিম।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রতিষ্ঠিত ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

বুধবার রাতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে মক্কার পবিত্র হারাম শরিফে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here