Home আলোচিত ‘আর হয়তো কথা বলতে পারব না’, ইশারায় জানালেন কাবিলা

‘আর হয়তো কথা বলতে পারব না’, ইশারায় জানালেন কাবিলা

0
90

ফুটবলের মাঠ থেকে সিনেমার রূপালি দুনিয়ায় পা দেন তিনি। কাজী হায়াত পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমায় অভিনয় করেন খল চরিত্রে। এরপর শুরু হয় তার আধিপত্য। চার দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় সাতশ’ চলচ্চিত্রে। তিনি নজরুল ইসলাম শামীম, তবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে কাবিলা নামেই পরিচিত।

শুরুটা ভিলেন চরিত্র দিয়ে হলেও ধীরে ধীরে কৌতুক চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা পায় ব্যাপক জনপ্রিয়তা। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়তেন। নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেন অনিবার্য এক অভিনেতা। হঠাৎ করেই তার কণ্ঠের পতন।

কণ্ঠনালি সমস্যার কারণে অনেক বছর ধরে কথা বলতে পারছেন না জনপ্রিয় এই অভিনেতা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের বাইরে থাকায় দর্শকের মাঝে গুঞ্জন ছিল তিনি হয়তো আর বেঁচে নেই।

বুধবার রাতে নিপুণ, ইমন অভিনীত ‘বীরত্ব’ সিনেমার বিশেষ একটি শো দেখতে বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সে এসেছিলেন জনপ্রিয় এই খল অভিনেতা। সেখানে সংবাদিকদের তিনি ইশারায় জানান, আর কোনোদিনই হয়তো তিনি কথা বলতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here