Home বিনোদন রহস্যময় চরিত্রে মৌসুমী হামিদ

রহস্যময় চরিত্রে মৌসুমী হামিদ

0
211

‘দ্য লাস্ট ঠাকুর’-এর নির্মাতা সাদিক আহমেদ ১৪ বছর পর ‘সিটি অব ওজ’-এর কাজ শুরু করেছেন। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ ছবিতে পাওয়া যাবে ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীবকে।

ইতোমধ্যেই কুমিল্লার বিভিন্ন স্থানে ছবিটির কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে। অভিনেত্রী মৌসুমী হামিদ বললেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি রহস্যময়। হলি ওম্যান বলতে পারেন। গল্পটিও অন্যরকম। যে কারণে কাজটিতে যুক্ত হয়েছি।’

ইন্তেখাব দিনার জানালেন, এ ছবিতে এক পাদ্রিরূপে দেখা যাবে তাঁকে। যিনি নরক থেকে এসে মানুষের পাপমুক্তির স্বীকারোক্তি নেন। কেন্দ্রীয় চরিত্রের একটিতে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।

তিনি বলেন, ‘আমি অভিনয়শিল্পী নই। যদি স্ক্রিনের কোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারব বলে বিশ্বাস করি তখন সেই কাজটি করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here