আগের থেকে ভালো আছেন আবু হেনা রনি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ আবু হেনা রনির অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

এছাড়াও এই চিকিৎসক জানিয়েছেন, এ ঘটনায় দগ্ধ জিল্লুর রহমানের শারীরিক অবস্থাও ভালো রয়েছে এখন।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন।

এদিন গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাইনস মাঠের পাশেই গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

দগ্ধদের প্রথমে স্থানীয় তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ঘটনার দিন সন্ধ্যায় আবু হেনা রনি ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে রনি ও জিল্লুরকে দেখতে যান পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি দগ্ধ দু’জনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ও পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় আইজিপি বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, তাদের সঙ্গে কথা বলেছি আমি। মনোবল ও মানসিক শক্তি রয়েছে তাদের। আল্লাহর রহমতে আগের থেকে আলো আছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *