Home আলোচিত মালয়েশিয়ায় রেকর্ড গড়ল অনন্ত-বর্ষার সিনেমা

মালয়েশিয়ায় রেকর্ড গড়ল অনন্ত-বর্ষার সিনেমা

0
237

মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে সাড়া জাগিয়েছে বাংলা সিনেমা ‘দিন: দ্য ডে’। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির প্রজাতন্ত্র দিবস (মালয়েশিয়া ডে) উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

প্রথম দিনই সিনেমাটি দেখতে ভিড় করেন হাজারো প্রবাসী। ভিড় সামলাতে হিমশিম খেয়েছে হল কর্তৃপক্ষ। ফলস্বরূপ সকল রেকর্ড ভেঙে দেশটিতে ইতিহাস গড়ে দিল সিনেমাটি।

মুক্তির দিন কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে প্রদর্শিত হয় ‘দিন: দ্য ডে’। প্রবাসী বাংলাদেশিরা বানের স্রোতের মতো হুমড়ি খেয়ে পড়ে চলচ্চিত্রটি দেখতে। এদিন দর্শক চাহিদা মাথায় রেখে একসঙ্গে ৮টি স্ক্রিনে প্রচার করা হয়। বিশাল বাজেটে নির্মিত এই ছবি যা মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম।

শুধু কুয়ালামপুরেই মুগ্ধতা ছড়ায়নি ‘দিন: দ্য ডে’। দেশটির আরও ১৫টি প্রেক্ষাগৃহে উন্মুক্ত করা হয়েছে এই ছবি। আজ রোববার জহুর বারুর সিটি স্কয়ারের এম এম সিনেপ্লেক্সে উপস্থিত দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকবেন অনন্ত জলিল ও বর্ষা। বিকেল ৫টা ২০ মিনিটে দর্শকের সঙ্গে একসঙ্গে সিনেমাটি উপভোগ করবেন তারা।

কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিন: দ্য ডে’। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে রয়েছেন বর্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here