Home বিনোদন আর যাই হোক, আমাদের হেরে গেলে চলবে না: নিপুণ

আর যাই হোক, আমাদের হেরে গেলে চলবে না: নিপুণ

0
118

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। এতে যৌ নকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ের জন্য টানা পাঁচদিন রাজবাড়ীর যৌ নপল্লীতে থেকেছেন তিনি।

এদিকে সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিপুণ। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, মাত্র একদিন হলো সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে যাঁরা ছবিটি দেখেছেন, বেশ ভালো বলেছেন। ফলে বলতেই পারি, যাঁরা ‘পরাণ’ ও ‘হাওয়া’ দেখেছেন, তাঁরা এই ছবি দেখলে ঠকবেন না। কারণ এ ছবিতে রয়েছে দারুণ এক গল্প, যা সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।

নিপুণ বলেন, আমার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ধূসর কুয়াশা’। ছবিটি ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। এর পর বেশ কয়েকটি সিনেমার কাজ করেছি। মাঝে করোনার কারণে কাজ বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু হয়েছে। যা হোক, সে হিসাবে দীর্ঘ ৫ বছর পর গতকাল মুক্তি পেল আমার অভিনীত ‘বীরত্ব’। দীর্ঘ দিন পর আবারও পর্দায় নিজেকে দেখে ভালো লাগছে।

এ ছবির মাধ্যমে কোনো বিশেষ মেসেজ দিতে চেয়েছেন কি? জানতে চাইলে তিনি বলেন, এ ছবিতে আমাকে দেখা যাবে একজন যৌ নকর্মীর ভূমিকায়, যার নাম লুৎফা। এ মেয়েটি জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। ছবিটির মাধ্যমে আমরা বলতে চেয়েছি, মানুষ যেন কখনও স্বপ্ন দেখা বন্ধ না করে। ছবিতে আমার অভিনীত চরিত্রটিও তাই। সব হারালেও স্বপ্ন দেখা সে বন্ধ করে না। তাই আর যাই হোক, আমাদের হেরে গেলে চলবে না; নতুন রূপে আবার শুরু করতে হবে। আমার বিশ্বাস, এই ছবিটি অনেককে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। মনে নতুন আশা জাগাবে। নতুন করে বাঁচতে চাইবে।

নিপুণ বলেন, সিনেমার চিত্র ধারণের প্রয়োজনে আমাকে টানা পাঁচ দিন রাজবাড়ীর যৌ নপল্লিতে থাকতে হয়েছে। যে কারণে সেখানকার নারীদের জীবনযাপন খুব কাছ থেকে দেখেছি। উপলব্ধি করেছি তাঁদের দুঃখ-কষ্ট। দেখেছি প্রতিদিন তাঁদের নানা ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, যা বলে বোঝানো সম্ভব নয়। শুনলেও বিশ্বাস হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here