Home বিনোদন বৃষ্টিস্নাত ছবি দিয়ে বিপাকে অভিনেত্রী ভাবনা!

বৃষ্টিস্নাত ছবি দিয়ে বিপাকে অভিনেত্রী ভাবনা!

0
344

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী। এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও ভাবনার কথাও প্রকাশ করেন এই নায়িকা।

নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি ঝরছে; কখনো ঝিরিঝিরি কখনো মুষল ধারায়। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাবনা। আর ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি চরণ টুকে দিয়েছেন।

আর তাতেই যেন সোশ্যালে বিপাকে পড়লেন তিনি। নেটিজেনদের কেউ কেউ প্রিয় তারকার প্রশংসা করলেও অনেকে নেতিবাচক মন্তব্য করছেন সেখানে।

এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার সোশ্যালে বুলিংয়ের শিকার হয়েছেন ভাবনা। পোশাক নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেই সবকে পাত্তা দেননি এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে ভাবনা জানান, বৃষ্টি তাঁর ভীষণ পছন্দ। এখনো বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে হয়। ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ গানটি নিজের অজান্তে মনে আসে। আর নেমে পড়েন বৃষ্টির মধ্যে।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় সময় পার করছেন ভাবনা। সেই সব ছবি মাঝে মাঝে সোশ্যালে শেয়ারও করেন তিনি। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার ছবি দেখে প্রশংসা করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here