থরথর করে কাঁপছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল: রোজিনা

rozina n23

আশি ও নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী রোজিনা। কবরী, শাবানাদের পাশাপাশি রূপালি পর্দায় আলো ছড়িয়েছেন রোজিনা। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। উপহার দিয়েছেন তিনশ’র বেশি সিনেমা, যার বেশিরভাগই ব্যবসা সফল।

বর্তমানে তিনি ব্যস্ত অভিনয় আর চলচ্চিত্র নির্মাণ নিয়ে। তারপরও চলচ্চিত্রের স্বর্ণযুগকে মিস করেন তিনি। প্রায়ই তাঁর মনে পড়ে ফেলে আসা সোনালি দিনের কথা।

এক স্মৃতিচারণায় তিনি বলেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে একটি ঘটনা আমার খুব মনে পড়ে। নায়করাজ তখন সবচেয়ে বড় সুপারস্টার। তাঁর সঙ্গে প্রথম অভিনয় করি ‘আয়না’ সিনেমায়। পরিচালক ছিলেন মোহসীন। এফডিসিতে শুটিং হবে। কল ছিল সকাল ৭টায়। সকাল ৭টার আগেই চলে গেলাম শুটিং করতে। কিছুক্ষণ পর নায়করাজ এলেন। রাজ্জাক সাহেবের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম।

কিন্তু, আমি সংলাপ দিতে পারছি না। থরথর করে কাঁপছি। চোখ দিয়ে পানি পড়ছে। আজও খুব করে মনে পড়ে- নায়করাজের সামনে যে থরথর করে কাঁপছিলাম। রাজ্জাক বুঝলেন, ভয়ে আমি এমনটি করছি। তিনি শুটিং বন্ধ করে দিলেন। আমার সঙ্গে গল্প করলেন। আমাকে বোঝালেন তিনিও নতুন ছিলেন।

তাঁর কথা শুনে আমি মুগ্ধ হলাম। আমি ইজি হয়ে গেলাম। তারপর সুন্দরভাবে শুটিং করলাম ‘আয়না’ সিনেমায়। একজন নতুনের জন্য রাজ্জাকের সহযোগিতাও আমি মনে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *