আমি একজন ভালো বউ হতে চাই: সালওয়া

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে সিনেমায় এসেছেন নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে পর্দায় তার অভিষেক হচ্ছে তরুণ পরিচালক সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ দিয়ে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমন।

ফলে অভিনেত্রীর মনে কাজ করছে অসামান্য উচ্ছ্বাস ও উত্তেজনা। সিনেমায় কাজ করলেও সালওয়ার ইচ্ছে হলো, ভবিষ্যতে একজন ভালো বউ হবেন। সম্প্রতি অনলাইনে এক অনুষ্ঠানে তিনি এমন ভাবনার কথা জানান।

সালওয়ার ভাষ্য, ‘আমি একজন ভালো বউ হতে চাই ভবিষ্যতে, ভালো মা হতে চাই। টুইন বেবি আমার খুব ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আমার যেন টুইন বেবি হয়।’

বিয়ে নিয়ে যেহেতু ভাবছেন, তাহলে কবে নাগাদ শুভকাজটা সারবেন সালওয়া? কৌশলী উত্তরে অভিনেত্রী বললেন, ‘বিয়েশাদি তো আল্লাহর হাতে। যখন হবে, তখন অনেক ধুমধাম করে বিয়ে করবো। সবাইকে দাওয়াত দেবো।’

‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *