নতুন মিশনে নামলেন অপু বিশ্বাস, চুক্তি সই

ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন তিনি।

প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। খুব শিগগির ওভিসিটির শুটিং শুরু করবেন বলে জানান নায়িকা।

৯ সেপ্টেম্বর রাতে বনানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হোন অপু। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা, প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির সঙ্গে যুক্ত হলাম। ন্যাচার কেয়ারের মালিকানাধীন এই তেলের ওভিসির কাজটি আশা করছি ভালো হবে। খুব শিগগির এটি প্রচার শুরু হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *