ভেঙে গেল হানি সিংয়ের ১১ বছরের সংসার

ভারতীয় সংগীত তারকা হানি সিং শালিনী তলওয়ারের সঙ্গে ১১ বছরের সংসারের ইতি টেনেছেন। বৃহস্পতিবার দিল্লির সাকেত জেলা আদালতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শালিনী তলওয়ারকে ভরণপোষণ হিসেবে এক কোটি টাকা দিয়েছেন এই গায়ক। দীর্ঘদিন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে আইনি লড়াই চলছিল হানি সিংয়ের। স্বামীর বিরুদ্ধে পর’কীয়ারসহ একাধিক অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন।

ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির সময় বিচারক বিনোদ কুমারের উপস্থিতিতে হারদিশ সিং বা হানি সিং এক কোটি রুপির চেক দেন শালিনীকে।

মামলার পরবর্তী প্রস্তাবের শুনানির দিন ঠিক করে দেয়া হয়েছে আগামী বছরের ২০ মার্চ।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হানি সিং ও শালিনী তলওয়ার। সে বছরই কক টেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের এক গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠে হানি সিং।

এরপর ‘ব্লু আইজ’, ‘হাই হিল’ ও ‘লুঙ্গি ডান্স’-এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *