বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলেন অনন্ত জলিল

ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। ‌‘দিন: দ্য ডে’ ছবির পর নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম ‘কিল হিম’।

গত শনিবার (৩ সেপ্টেম্বর) সিনেমাটির মহরত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনেমা, ও ব্যক্তিগত জীবনসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেন।

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, এমনিতে আমি মিথ্যে কথা বলি আমার বউয়ের (বর্ষা) সঙ্গেই। এখন যদি বলতেই হয় তাহলে বলতে হচ্ছে, বউ আমাকে জিজ্ঞেস করে, এই তুমি অফিস থেকে কখন বের হবা? তখন বলি, এই তো ১ ঘণ্টার মধ্যে বের হচ্ছি। ১ ঘণ্টা শেষ হলে আবারও যখন বউ জিজ্ঞেস একইভাবে, তখন আমি বলি এই তো আর ১০ মিনিটের মধ্যে বের হব। এই ধরনের মিথ্যা কথা বলি আমার বউয়ের সঙ্গে।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এবারের কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার ঘটনা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমি আসলে কৃতজ্ঞ আমার সাংবাদিকের প্রতি। একই সঙ্গে অনেক ভালোবাসা জানাই। এবারের কান চলচ্চিত্র উৎসবে কিন্তু আমি সেটা প্রমাণও করে দিয়েছি। কান চলচ্চিত্র উৎসব কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক বড় আকারে ছিল আয়োজন। কারণ, বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা, আমার দুটি সিনেমার ট্রেলার ও দেশ থেকে কিন্তু প্রায় ১৮ জন সাংবাদিক গিয়েছিলেন। ওখানে গিয়ে আমি সব সাংবাদিকদের লাঞ্চে দাওয়াত দিয়েছি। আমরা যে হোটেলটিতে ছিলাম। (নাম ভুলে যাওয়ায় তিনি বর্ষার উদ্দেশ্যে তখন বলেন, এই বউ হোটেলটার নাম যেন কি, আমি তো ভুলে গেছি)।

বর্ষা তখন হোটেলটির নাম মনে করিয়ে দেন। অনন্ত জলিল বর্ষাকে (এই বউ) বলে সম্বোধন করায় সংবাদ সম্মেলনে থাকা সবাই তখন হেসে ফেলেন। যদিও অনন্ত জলিল ও বর্ষা নিজেও হাসেন। আর এই কথাটিই পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। যদিও বিষয়টি সবাই পজেটিভ চোখেই দেখেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা বললেও পরবর্তীতে তা নিয়ে জল ঘোলা হয়। প্রযোজক বলেছিলেন ৪ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু জলিল বলেন এটা মূলত একটি ভুল তথ্য। পুরো সিনেমার বাজেট ১০০ কোটি টাকাই। কিন্তু আমি আগেও বলেছি ৪ কোটি টাকা নিয়ে যে জল ঘোলা হয়েছে তা না বুঝেই করা হচ্ছে। কারণ, বাজেট আমার দেশের ৪ কোটি টাকা। বাকি টাকা দেশের বাইরে করা শুটিংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *