Home বিনোদন ব্যাংকক গেলেন মাহি, মারবেন এক ঢিলে দুই পাখি

ব্যাংকক গেলেন মাহি, মারবেন এক ঢিলে দুই পাখি

0
203

দেশে টানা নাটকের শুটিং শেষ করে এবার ব্যাংককে গেলেন মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। গত রোববার তিনি ব্যাংকক গিয়ে পৌঁছান। পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন একটি নাটকের।

তবে এবার ব্যাংকক সফরের উদ্দেশ্য তার দুটি। একটি হচ্ছে শুটিং আরেকটি ঘুরাঘুরি। বলা চলে ব্যাংককে এক ঢিলে দুই পাখি মারবেন মাহি। টানা এক মাস সেখানে থাকবেন বলে জানালেন তিনি মুঠোফোনে।

মাহি গতকাল এক জাতীয় দৈনিককে বলেন, খুব ক্লান্ত লাগছে। কারণ সফর করে এসেই একটি নাটকের শুটিং করলাম। নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ ভাই। তবে বিস্তারিত বলা বারণ আছে। তাই এখনই বলছি না।

মাহি জানান, এ নাটকের বাইরে একটি সিরিয়ালেও কাজ করার কথা রয়েছে তার সেখানে। তবে সেটা পাকাপাকি হলেই জানাবেন। মাহি টানা শুটিং করবেন ২৪ তারিখ পর্যন্ত। এরপর তার পরিবারের সদস্যরা সেখানে যাবেন। তাদের সঙ্গে ঘোরাঘুরির পরিকল্পনা করেছেন এ অভিনেত্রী। সব মিলিয়ে সেপ্টেম্বরের পুরো সময়টাই মাহি ব্যাংককে কাটাবেন।

মাহি বলেন, দেশে টানা কাজ করেছি কিছুদিন। এমনিতেও একটা বিরতির দরকার ছিল। যদিও সেটা সহসা পাচ্ছি না। শুটিং করতে হচ্ছে। তবে শুটিং শেষ করে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে সুন্দর একটা সময় কাটিয়ে দেশে ফিরতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here