Home আলোচিত নিজেকে ভাগ্যবান মনে করছেন জায়েদ খান

নিজেকে ভাগ্যবান মনে করছেন জায়েদ খান

0
162

বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন তিনি। সেতুটি উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্ন পূরণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

সেতু উদ্বোধনের পরদিন টোল দিয়ে প্রাইভেটকারে সেতু পার হয়েছেন তিনি। এসময় সেতুর উপর দাঁড়িয়ে একাধিক ছবি তোলেন নায়ক।

পরে সেগুলো ফেসবুকে শেয়ার করে জায়েদ খান লেখেন, পিরোজপুরের একজন জনসাধারণ হিসেবে আমি ভাগ্যবান এই সেতু পার হতে পেরে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here