আবার পর্দায় ফিরছেন নায়ক রুবেল

এতদিন নিজের প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। এবারই প্রথম অন্যের প্রযোজনায় কোনো সিনেমায় যুক্ত হলেন তিনি। ‘কিল হিম’ নামের এই সিনেমাটি প্রযোজনায় রয়েছে সুনান ফিল্ম। ছবিটির পরিচালক মো. ইকবাল।

চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল। শনিবার এফডিসিতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই তথ্য দিয়েছেন ইকবাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রুবেল ভাই আমাদের অনেক সুপারহিট সিনেমার নায়ক। তার অ্যাকশনগুলো আজও দর্শককে মুগ্ধ করে। অনেক দিন পর রুবেল ভাই সিনেমায় ফিরছেন। সেটা আমার ছবি, এটা ভেবে ভালো লাগছে।’

অনন্ত জলিল, রুবেল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর। এ ছাড়া দেখা যাবে কলকাতার রাহুল দেবকে। অক্টোবরে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম পরিবশে এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *