হাতীবান্ধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল।

বিএনপি নেতা মোকলেছার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোকছেদুর রহমান, আমিনুর রহমান, যুবনেতা শাহাজাদ ফেরদৌস বাবু।

হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদলনেতা রিংকু, আব্দুল্লাহ, অহেদুল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মানিক, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজে ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাতুল রাজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *