Home দেশের খবর সিরাজগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জেলহাজতে

সিরাজগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জেলহাজতে

0
136

সিরাজগঞ্জ শহরে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে ৩৭ বছর বয়সী এই বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান।

পরিদর্শক বলেন, শহরের রায়পুর মহল্লার ১৪ বছর বয়সী এই কিশোরীর মা মারা গেছেন আট বছর আগে। সেই থেকে সে বাবার কাছেই ছিল। সম্প্রতি তাকে তার বাবা ধর্ষণ করেন; এর আগেও ধর্ষণের চেষ্টা করেন। সোমবার রাতে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকাবাসী তাকে মারধর করে ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবাকে আটক করে পুলিশ। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।”

কিশোরী মেয়ে বাবার বিরুদ্ধে মামলা করেছে জানিয়ে পরিদর্শক বলেন, তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here