মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর কলেজ রোড সাহেব বাজার এলাকায় এসে মিছিলটি শেষ হয়,সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণ-পরিবহনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, দ্রব্যেমূল্যোর উর্ধগতির প্রতিবাদ জানানো হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
