কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুল্লাহ বেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড: আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিনসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *