Home দেশের খবর খুলনা কোস্ট গার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজাসহ আটক ১

কোস্ট গার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজাসহ আটক ১

0
127

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক বুধবার (২৪ আগষ্ট) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা মোঃ মাজেদ মল্লিক এর ছেলে মোঃ আঃ গফুর (৩৪)।

জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here