সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুব তালুকদাদের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে তার বাবার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।

আইরিন জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। সেখান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল।

তিনি আরও জানান, বুধবার হঠাৎ অক্সিজেন লেভেল কমে যায় মাহবুব তালুকদারের। বাসায় অক্সিজেনের ব্যবস্থা থাকায় সেটা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই দুপুরে তার মৃত্যু হয়।

মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসর নেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পান তিনি।

সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিতি মাহবুব তালুকদারের। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন এ নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদারের ৩ সন্তান। তার বড় মেয়ে ডা. আইরিন মাহবু্ব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় ও ১ জন আমেরিকায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *