গোপালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল গোপালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় গোপালপুর থানা প্রশাসনের আয়োজনে থানা হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দিক নির্দেশনামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতমিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মোঃ সোহেল রানা।

অন্যান্যদের মধ্য আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর শাখার সভাপতি মঙ্গল চন্দ্র দে, সাধারণ সাম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু , সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, পূজা উদযাপন কমিটির সভাপতি সমেরন্দ্র নাথ বিমলসহ বিভিন্ন পৃজামন্ডবের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস, পুজায় আগত দর্শনার্থীদের ভিড় এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, পুলিশের টহল জোরদার করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে অনুরোধসহ ইভটিজিং ও নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *