Home আলোচিত সরকারি অনুদানের চেক নিলেন শাকিব খান

সরকারি অনুদানের চেক নিলেন শাকিব খান

0
159

কদিন আগেই দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। দেশে ফিরেই শাকিব জানান, বেশ কিছু চমকপ্রদ খবর দেবেন। তবে সেটা কী, পরিষ্কার করেননি।

এদিকে রোববার (২১ আগস্ট) শাকিব খানকে হঠাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা গেল। সেখানে তিনি মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপ করেছেন, এরপর ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবি আবার মন্ত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে।

ওই পোস্ট শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। আর সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদানের চেক গ্রহণ করতেই তথ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন শাকিব খান। প্রথম কিস্তিতে ৩০ শতাংশের টাকার চেক গ্রহণ করেছেন এই তারকা।

অনুদানের প্রজ্ঞাপনে সিনেমাটির নির্মাতা হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই নির্মাণে থাকবেন কী-না, তা নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে সেদিন বিমানবন্দরে ভিড় করেছিল শত শত শাকিবভক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here